বুকে ব্যথা:
বুকে ব্যথা বুকের মধ্যে অনূভূত ব্যথা বা অস্বস্তিকর একধরনের অনুভূতি। তীব্রতা ভেদে এই ব্যথা কখনো কখনো পিঠে, ঘাড়ে এবং চোয়ালের ছড়িয়ে পড়ে।
বুকে ব্যথার কারণ সম্পর্কে আরও জানতে নিচের ভিডিওটি দেখুন:
বুকে ব্যাথার লক্ষণঃ
- বুকে চাপ চাপ ব্যথা অনুভূত হওয়া, যা বুকের এক পাশে বা বুকজুড়ে থাকতে পারে। এই ব্যথা অনেক সময় বাম হাত, গলা, নিচের চোয়াল এমনকি ডান হাতে ছড়িয়ে পড়তে পারে
- মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, বমি হওয়া
- বুক ধড়ফড় করা বা অস্থির লাগা
- ঘাম হওয়া, মাথা ঝিমঝিম করা
- সাধারণত ডায়াবেটিক ও বয়স্ক রোগীরা এই ব্যথা অনুভব করতে নাও পারেন। কিন্তু হার্ট অ্যাটাক হলে তাঁরা ঘামতে থাকেন এবং ক্লান্তি অনুভব করেন।
বুকে ব্যথার কারণঃ
- হার্ট-সম্পর্কিত বুকে ব্যথা
- গ্যাস্ট্রোইনটেস্টাইনাল জনিত (যাকে আমরা গ্যাসটিকের বা পরিপাকতন্ত্রের ব্যাথা বলি) বুকে ব্যথা
- ফুসফুস-সম্পর্কিত বুকে ব্যথা
- পেশী বা হাড়-সম্পর্কিত বুকে ব্যথা
**তাছাড়াও মানসিক উদ্বেগের কারণেও বুকে ব্যথা হয়।
হঠাৎ বুকে ব্যথা হলে হাসপাতালে পৌছার আগে প্রাথমিক কি কি করণীয় রয়েছে
- বিচলিত না হয়ে শান্ত থাকুন এবং নিজের অসুস্থতার অবস্থা কাছের কাউকে জানান
- জরুরি ভিত্তিতে ইসিজি পরীক্ষা করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।
