কিডনি শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। মানুষ যেসব প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মারা যায় তার মধ্যে কিডনি রোগ অন্যতম। খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশও পায় না। তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখা জরুরি।
কিডনির কাজ ও কিডনি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে আরও জানতে নিচের ভিডিও দেখুন-
কিডনি ভালো রাখার উপায়-
- কিডনি ভালো রাখতে পর্যাপ্ত নিরাপদ পানি খেতে হবে
- ওজন নিয়ন্ত্রণে রাখুন
- সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন
- রোজ অন্তত ৩০ মিনিট ব্যায়াম করা বা হাঁটা
- ধূমপান, মাদক সেবন, মদ্যপান ইত্যাদি থেকে বিরত থাকা
- পর্যাপ্ত ঘুম (৬-৮ ঘন্টা)
- মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা
- ডায়রিয়া বা বমি হলে পর্যাপ্ত পানি, স্যালাইন ও তরল জাতীয় খাবার খেতে হবে।
