উচ্চ রক্তচাপের অবস্থাকে হাইপারটেনশন বলা হয়। আধুনিক জীবনযাত্রায় এই রোগ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। অনেকেই উচ্চ রক্তচাপ-এর উপসর্গগুলো সম্পর্কে সচেতন নয়। ফলে নিজেদের অজান্তেই বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়ছেন।
উচ্চ রক্তচাপ: কেন হয়, এর লক্ষণ ও কমানোর উপায় সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন:
উচ্চ রক্তচাপ কমানোর ঘরোয়া উপায় সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন:
উচ্চ রক্তচাপের লক্ষণ
- মাথা ও ঘাড় ব্যথা
- বুক ব্যথা
- মাথা ঘোরা
- অল্পতেই হাঁপিয়ে যাওয়া
- ক্লান্তি এবং দুর্বলতা
- চোখে ঝাপসা দেখা
- অস্থিরতা
রক্তচাপ বৃদ্ধির কারণ:
- পরিবারের সদস্য যেমন মা, বাবা, ভাই, বোনের উচ্চ রক্তচাপের প্রবণতা থাকা
- খাবারে অতিরিক্ত পরিমাণে লবণ গ্রহণ করা
- শরীরের অস্বাভাবিক ওজন বৃদ্ধি
- উচ্চ রক্তচাপের ঔষধ গ্রহণ হঠাৎ বন্ধ করে দেয়া
- রাত্রে পর্যাপ্ত না ঘুমোনো (৬-৮ ঘন্টা)
- অতিরিক্ত চা, কফি বা ক্যাফিন-যুক্ত পানীয়, মাদক সেবন ও গ্রহণ
- যথেষ্ট শারীরিক পরিশ্রম না করা
