সাধারণ সর্দিজ্বর

সাধারণ সর্দিজ্বর:

সাধারণ সর্দি একটি ভাইরাল সংক্রামক রোগ, যা প্রাথমিকভাবে নাক, গলা, সাইনাস, স্বরযন্ত্রসহ শ্বাসযন্ত্রকে আক্রান্ত করে। ভাইরাসের সংস্পর্শে আসার দুই দিনের মধ্যে লক্ষণ ও উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে কাশি, গলা ব্যথা , সর্দি , হাঁচি , মাথাব্যথা এবং জ্বর অন্তর্ভুক্ত থাকতে পারে। আক্রান্ত ব্যক্তি সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন, তবে কিছু উপসর্গ তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

সর্দিজ্বর এর লক্ষণসমূহ:

  • নাক বন্ধ হওয়া, সর্দি থাকা
  • গলা ব্যাথা
  • মাথাব্যথা
  • পেশী ব্যথা
  • কাশি
  • হাঁচি
  • জ্বর হওয়া
  • কানে ও মুখে চাপ অনুভব করা
  • স্বাদ ও ঘ্রাণের অনুভূতি কমে আসা

ঠান্ডা লাগা-সর্দি থেকে দ্রুত উপশমের উপায়সমুহঃ

কয়েকটি উপায়ে স্বাভাবিকের চেয়ে দ্রুত সময়ে সর্দিজ্বর ভাল করা সম্ভব, সেগুলো হলো-

  • পর্যাপ্ত ঘুম বা বিশ্রাম
  • উষ্ণ বা হালকা গরম পরিবেশে থাকা
  • প্রচুর পরিমাণ তরল পানীয় গ্রহণ করা
  • গলার যত্ন নেয়া বা কুসুম গরম পানি দিয়ে গার্গল করা

তথ্য সূত্র: https://www.bbc.com/bengali/news-49756963

Scroll to Top