ডায়রিয়া বা পাতলা পায়খানা একটি সাধারণ পরিপাক তন্ত্রের সমস্যা, যা বিভিন্ন কারণে ঘটতে পারে। ডায়রিয়া সম্পর্কে সঠিক জ্ঞান এবং সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি জানা গুরুত্বপূর্ণ। দিনে কমপক্ষে ৩-৪ বার পাতলা পায়খানা করার ফলে যে রোগ হয়, তাকে মূলত ডায়রিয়া বলে।

Previous image
Next image
ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে করণীয় সম্পর্কে আরও জানতে নিচের ভিডিওটি দেখুন:
ডায়রিয়ার লক্ষণ:
নিচের লক্ষণ এবং উপসর্গগুলো দেখা গেলে ধরে নেওয়া হয় একজন ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
ডায়রিয়া অনেক কারণেই হতে পারে যার মধ্যে রয়েছে-
ডায়ারিয়ার সবথকে প্রাথমিক এবং বড় পথ্য হল ওরস্যালাইন। এছাড়াও ঘরে তৈরি সকল কম মশলাযুক্ত স্বাভাবিক খাবার, ঝোল ভাত, জাউ ভাত, ডাবের পানি, পাতলা লিকার চা খেতে পারেন। ডায়রিয়ায় দেহ থেকে প্রচুর পানি বেরিয়ে যায়, তাই শরীরে পানির ভারসাম্য বজায় রাখার জন্য এই সময় অবশ্যই প্রচুর পানি পানসহ ঘন ঘন খাবার স্যালাইন ও বেশি বেশি সহজে হজমযোগ্য তরল খাবার খেতে হবে।
নিচের লক্ষণ এবং উপসর্গগুলো দেখা গেলে ধরে নেওয়া হয় একজন ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
- ঘনঘন পাতলা পায়খানা হওয়া
- পেট ফেঁপে থাকা।
- বমি বমি ভাব।
- বমি হওয়া।
- দূর্গন্ধযুক্ত পাতলা পায়খানা
- পায়খানার সাথে রক্ত
- শ্লেষ্মাযুক্ত মল
- পেটে মোচড় দিয়ে ব্যথা
- জ্বর
ডায়রিয়া অনেক কারণেই হতে পারে যার মধ্যে রয়েছে-
- দূষিত (বাসি, পঁচা) খাবারের মাধ্যমে শরীরে ডায়রিয়ার জীবাণু প্রবেশ করে
- হজমে সমস্যা
- ক্ষতিকর ভাইরাসের সংক্রমণ
- ওষুধের প্রতিক্রিয়া
- অনেক সময় প্রচন্ড টেনশন বা দুশ্চিন্তা থেকেও ডায়রিয়া হতে পারে।
ডায়ারিয়ার সবথকে প্রাথমিক এবং বড় পথ্য হল ওরস্যালাইন। এছাড়াও ঘরে তৈরি সকল কম মশলাযুক্ত স্বাভাবিক খাবার, ঝোল ভাত, জাউ ভাত, ডাবের পানি, পাতলা লিকার চা খেতে পারেন। ডায়রিয়ায় দেহ থেকে প্রচুর পানি বেরিয়ে যায়, তাই শরীরে পানির ভারসাম্য বজায় রাখার জন্য এই সময় অবশ্যই প্রচুর পানি পানসহ ঘন ঘন খাবার স্যালাইন ও বেশি বেশি সহজে হজমযোগ্য তরল খাবার খেতে হবে।
Figure 8 http://etoolkits.dghs.gov.bd/sites/default/files/leaflet_on_prevention_and_treatment_of_diarrhea.pdf
কখন ডাক্তার দেখাতে হবেঃ
- শরীর যদি পানিশূন্য হয়ে পড়ে
- পেটে বা মলদ্বারে প্রচন্ড ব্যথা অনুভব হয়
- রক্তাক্ত বা কালো মল ত্যাগ হওয়া
- শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রীর উপরে উঠা।