ওয়াশ (WASH)

হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও সঠিক নিয়মে হাত ধোয়া

পরিস্কার পরিচ্ছন্নতার প্রথম শর্ত হলো সঠিকভাবে হাত ধোয়া। অপরিষ্কার হাতের মাধ্যমে রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করে ও অসুখ-বিসুখের কারণ ঘটায়। সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার মাধ্যমে হাতে আটকে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া, ময়লা, তৈলাক্ত পদার্থ বা অন্যান্য ক্ষতিকারক ও অবাঞ্ছিত পদার্থ দূর করা যায়। Figure 1তথ্যসূত্র :আইসিডিডিআর,বি

কেন সঠিকভাবে হাত ধোয়া জরুরি?

আমরা সকলেই জানি, করোনাভাইরাস এবং কিছু কিছু রোগ হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়। এছাড়াও অন্যান্য ভাইরাস হাতের মাধ্যমে খাবারের সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে আমাদের অসুস্থ করে দিতে পারে। এ কারণেই নিয়মিত হাত ধোয়াটা জরুরি। ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সঠিক নিয়মে হাত ধোয়া সম্পর্কে আরও জানতে ভিডিওটি দেখুন: https://youtu.be/8IXc7uTp8l4?si=U4XYnVxXWdmjiAQE তথ্যসূত্র: http://etoolkits.dghs.gov.bd/sites/default/files/H65.pdf

সাবান নাকি স্যানিটাইজার- কোনটি বেশি কার্যকরী?

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরপরই এই প্রশ্নটি অনেকটা বড় হয়ে সামনে এসেছিল। অনেকের ধারণা ছিল- স্যানিটাইজারের মাধ্যমেই কেবল হাতের জীবাণু দূর করা সম্ভব। যেখানে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার সুযোগ নেই, সেখানে স্যানিটাইজার ব্যবহার করতে বলেছেন চিকিৎসকরা। হাতের তালুতে স্যানিটাইজারের কয়েক ফোঁটা নিয়ে ঘষা দিলে ভাইরাস মরে যায়। তবে হাতের কাছে সাবান বা স্যানিটাইজার কিছুই …

সাবান নাকি স্যানিটাইজার- কোনটি বেশি কার্যকরী? আরও জানতে »

Scroll to Top